বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১০ পিএম

ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়, ধর্মীয় ও আর্থ-সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পুরোহিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ভোলা জেলার শ্রী শ্রী লক্ষী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান। প্রকল্পের পরিচালক প্রনতি রানী দাসের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভোলা জেলার সভাপতি শিবু কর্মকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল কর্মকার, কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং চম্পা সেন এবং আরও অনেক স্থানীয় পুরোহিত।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করছেন, যারা ৯ দিন ব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের মূল বিষয়বস্তুতে হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভূমি আইন ও আইসিটি অন্তর্ভুক্ত থাকবে।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী।

এভাবে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি করে তাদের ধর্মীয় কার্যক্রম আরও উন্নত ও ফলপ্রসু করা হবে, যা স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close