প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ পিএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও এক জন।
১২ জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে। নিহতরা হলেন, সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে সুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)। এছাড়া আহত রিফাত (১৭) নামে এক তরুণও রয়েছে, তিনি সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন জানান, তিনি রুপিয়াট মোড়ে বসে ছিলেন তখন সুভ ও তার দুই বন্ধু একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিলেন। রুপিয়াট মাদ্রাসার সামনে তাদের মোটরসাইকেলের সাথে একটি ইজিবাইকের সংঘর্ষ ঘটে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, হাসপাতালে নেওয়ার পথে সুভ ও নিলয় মারা যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম খান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। আর আহত অবস্থায় একজনকে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমআর