মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২১ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) গণহত্যাকারী দল আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ভাবে  নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে  শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে  ( ডেইরি গেট ) এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বক্তব্য  রাখেন। এসময় বক্তারা অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানান এবং আওয়ামীলীগের বিষয়ে বর্তমান সরকারের নীরবতার সমালোচনা করেন। 

জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, আমাদের  সহপাঠীদের  রক্তের বিনিময়ে রাজপথ রঞ্জিত হয়েছে। সেই রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এবং স্বৈরাচার দূর করতে সফল হয়েছি। কিন্তু এখন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের দোসরদের কোনো দৃষ্টান্তমূলক শান্তি দেখছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ব্যবস্থা দেখছি না। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আওয়াজ তুলতে চাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসরদের বিচার ও সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,২০১৪ সালের পর থেকে আমাদের ভোট দেখার কেড়ে নেওয়া হয়েছে। রাতের আধারে ভোট কেটে সকালে ভোটের মুলা ঝোলানো হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমরা একটু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। আমরা বলে দিতে চাই কোন প্রকার তালবাহানা আমরা  মেনে নেব না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহফুজ ইসলাম মেঘ বলেন, আমরা দেখতে পাই, এখনো যদি ইউরোপ মহাদেশে নাৎসি বাহিনীর নাম মুখে নেওয়া হয়, নাৎসি বাহিনীকে সাপোর্ট করেন, তাহলে আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়। অথচ আজ পর্যন্ত আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যারা নাৎসি বাহিনীর দোসর ছিল, জনসম্মুখে তাদের চুল কেটে দেয়া হয়েছিল। অথচ আমরা যখন ৩২ নাম্বারের বাড়ি ভাঙতে যাই, তখন আমাদের বিশিষ্ট নাগরিকরা এর বিপক্ষে বিবৃতি দেয়। আমরা চাই, শেখ হাসিনাকে অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চিরতরে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, গণহত্যার পরে যে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল আওয়ামীলীগকে নিষিদ্ধ করা কিন্তু তারা তা করেনি।  অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগ নিয়ে আওয়ামী লীগ হরতালের কর্মসূচি দেয়, লিফলেট বিতরণ করে, গুপ্ত হামলা চালায়, আমরা এই সরকারকে বলে দিতে চাই গণহত্যার দায়ে এই দেশে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সচিবালয়, পুলিশ, প্রশাসনে, বিচার বিভাগ ও  সেনাবাহিনীতে আছে। বিপ্লবীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার সুযোগ নিয়ে আওয়ামী লীগ যে অপরাধ করতে চায় আমরা তার প্রশ্রয় দিতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এই বাংলার ছাত্র-জনতা তাদেরকে প্রতিহত করবে।অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা যদি শহীদদের রক্তের সাথে বেইমানি না করতে চান এবং গণঅভ্যুত্থানের স্পিরিট  ধারণ করেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close