বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা
৫ বছর কারাভোগ করে সদ্য খালাস পাওয়া বিএনপি কর্মীর মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৫ AM

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বিএনপি কর্মী আজাদ হোসেন খোকন (৫২) মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এর আগে ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এক শোক বার্তায় জানান, আজাদ হোসেন খোকন বিএনপির নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি বিনা অপরাধে শেখ হাসিনা হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেন। এ মামলা থেকে গত ৫ ফেব্রুয়ারি তিনিসহ ৪৭ নেতাকর্মী খালাস পেয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close