বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
মুসলিম হয়েও গরুর মাংস খায় না সালমান খান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৭ পিএম আপডেট: ১০.০২.২০২৫ ৩:১০ PM

মুসলিম ধর্মাবলম্বী হয়েও খাবারের তালিকায় গুরুর মাংস বাদ রেখেছেন ভারতের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান খান। তিনি জানিয়েছেন, তার মা সুশীলা চরক হিন্দু ধর্মের মানুষ, আর হিন্দু ধর্মে গরুকে মাতৃরূপে পূজা করা হয়, তাই তিনি গরুর মাংস খান না।

এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, “আমরা গরুকে ভীষণ সম্মান করি। আমার মা হিন্দু ধর্মের মানুষ, সেটাও একটা কারণ। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়। আমি গরু এবং শূকরের মাংস ছাড়া সব কিছু খাই।”

ধর্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার বাবা মুসলিম, মা হিন্দু ধর্মের, এবং আমার দ্বিতীয় মা খ্রিস্টান ধর্মের। তাই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি।” তিনি আরও জানান, তাদের পরিবারে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে, এবং তিনি সব ধর্মেই বিশ্বাস রাখেন।

সালমান বলেন, “আমার পরিবারের মধ্যে আমরা সব ধর্মের অনুষ্ঠান উদযাপন করি। যেমন গণেশ চতুর্থী, দীপাবলি, ঈদ—এসব আমরা একসাথে পালন করি।”

বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ এর কাজে ব্যস্ত। এই সিনেমায় তার নায়িকা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানা, এবং সিনেমাটি চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close