বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের ৮ নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১২ পিএম

খাগড়াছড়ি পুলিশ রোববার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জন নেতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং বাকিরা জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়ন ও মহালছড়ি উপজেলা থেকে।

গ্রেপ্তার নেতাদের মধ্যে আছেন দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. হাসেম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আলী আকবর ও যুবলীগ সদস্য আনোয়ারুল হক। এ ছাড়া, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান এবং মহালছড়ি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, এসব নেতাদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, "অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তারের পর অভিযান অব্যাহত থাকবে।"

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close