মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আরো কিছু ভালো কাজ করে পাহাড়ে চলে যাব: মিষ্টি জান্নাত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৩ AM

ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বেশ কিছু দিন ধরে নানা কারণে তুমুল আলোচনায় আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ঢালি কিং খান শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে। তবে সেসব আলোচনা এখন অতীত। এ নিয়ে অভিনেত্রী চাইলে দুবাই শেখকেও বিয়ে করতে পারতেন বলে বলে জানান। তবে এখন তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত। 


মিষ্টি জান্নাতকে প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায়। কারণ তিনি অভিনেত্রী ছাড়াও একজন চিকিৎসক। আর তাই অভিনেত্রীর সবচেয়ে বেশি আসা-যাওয়া দুবাইতে। সেখানেই তিনি চিকিৎসক হিসেবে কর্মরত ছাড়াও নানান ব্যবসায় জড়িত। রয়েছে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও। বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের। 

কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরেফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। অভিনেত্রী যেহেতু অনেকটা সময় ধরে বিনোদন জগত থেকে দূরে, তাই প্রশ্ন ছিল— এবার সিনেমায় ফেরা নিয়ে। সদ্যই একটি গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এ ঢালিউড অভিনেত্রী।

মিষ্টি জান্নাত বলেন, আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই। চার-পাঁচ বছর সিনেমাজগতে থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কিনা জানি না, তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেখানে গিয়ে নতুন কিছু করতে চাই। 

অভিনেত্রী বলেন, এই যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব; কৃষক হয়ে যাব। সেখানে শাকসবজি চাষ করব। তিনি বলেন, তখন আমি নিজেকে বলব— আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে।

সিনেমা জগত নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিনেত্রী বলেন, মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। 

একটি ঘটনার কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, একটি সিনেমার কাজ করছি। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সেই সময়ে প্রোডিউচার ডেকে বললেন—রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাইনি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করেন, যা আমার স্মরণীয় ঘটনা।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রির রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি নিয়মিত কাজ করেন সিনেমায়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close