বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেএমপি‍‍'র বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেপ্তার ৪
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৫ পিএম

খুলনায় বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিতুসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান (জিতু), জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন এবং সোহেল রানা (উজ্জ্বল শেখ)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। 

অন্যদিকে, সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ১টি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে।

এখন তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close