মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      ● জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম      ● রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা      ● ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক      ● বিশ্ব হার্ট দিবস পালিত      ● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      
আইপিই বিভাগ
'রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত'
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৬ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার, যা বিভাগের গবেষণা এবং প্রকৌশল শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

থ্রিডি প্রিন্টার সংযোজনের ফলে প্রোডাক্ট ডিজাইন, থিসিস ও প্রজেক্টের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এটি তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, "প্রোডাক্ট ডিজাইন-এর মতো কোর্সগুলোতে শিক্ষার্থীরা এখন আরও সহজে নতুন নতুন উদ্ভাবন করতে পারবে। পাশাপাশি থিসিস ও প্রজেক্টের মানোন্নয়নে থ্রিডি প্রিন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি।”

নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য সম্প্রতি রুয়েট আইপিই বিভাগে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ও এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

উল্লেখ্য, বিভাগের ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এই থ্রিডি প্রিন্টার স্থাপন করা হয়েছে। তাদের এ উদ্যোগ বিভাগের গবেষণা, প্রকল্প এবং উদ্ভাবনে নতুন মাত্রা যোগ করবে বলে ছাত্র-শিক্ষক সকলেই আশাবাদী।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close