মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ● মায়ের হাত ধরে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ      ● কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি      ● কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● ‘ইরান তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না’      ● একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন      ● এসিল্যান্ড পদ থেকে ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার      ● ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      
মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, মীরসরাই
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ও মীরসরাই থানা প্রশাসনের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক আইনুল কবিরের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আবু ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীরসরাই থানার ওসি (তদন্ত) আওলাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুছা মিয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য এ কে এম সামছুল হুদা। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নিজেদের ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close