মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হিজাব অধিকার নিয়ে জাবিতে র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৮ পিএম

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'Hijab: My Right, My Identity' শীর্ষক র‍্যালি ও বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷ কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের ফিমেল সেকশনের উদ্যোগে এ র‍্যালী ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। 

বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে৷ পরবর্তীতে দুপুর ৩টায় পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷  

সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধ্যাপক  ড. কামরুল হাসান। অন্যান্য আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোস্তফা মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. মিজানুর রহমান জামি প্রমুখ উপস্থিত থাকবেন। 

আয়োজকরা জানিয়েছেন, সিম্পোজিয়ানে অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে গিফট দেওয়া হবে।নির্বাচিত কয়েকজনকে হিজাব উপহার দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close