শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনলাইনে নবীজি (সা:) কে নিয়ে কটুক্তি, বিক্ষোভে উত্তাল বুটেক্স
সাদ আল আশরাফি, বুটেক্স
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ পিএম আপডেট: ০৩.০২.২০২৫ ২:০৪ PM

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র মুয়াজ মুহাম্মদ আরেফিন তালুকদার। তিনি সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। 

ঘটনার সূত্রপাত ঘটে  রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে, যখন অপর এক শিক্ষার্থীর বাল্যবিবাহ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে মুয়াজ আপত্তিকর মন্তব্য করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উত্তেজনার সৃষ্টি হয়। 

তাৎক্ষণিকভাবে বুটেক্সের জি. এম. জি. ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জি. এম. জি. ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান, সহকারী প্রভোস্ট মো. আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শিক্ষকরা তাকে প্রভোস্টের কক্ষে নিয়ে যান। পরবর্তীতে তাকে হল থেকে বহিষ্কার করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close