শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, ক্ষোভে স্ত্রীর হাত কেটে দিল স্বামী
শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে হাত কেটে দেয় স্বামী। স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর ডান হাত কেটে দ্বি-খণ্ডিত করেছে ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবক। এ ঘটনায় ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে পুলিশ।

অভিযুক্ত ফিরোজের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে। তিনি রাউৎবাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তার স্ত্রী জাকিয়া বেগম (২৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী জিগাতলা গ্রামের জামিলের মেয়ে। 

হাত কেটে ফেলার সময় জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তার স্বামী ফিরোজকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে। গত দুই দিন আগে ঢাকার আশুলিয়ার গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। 

এরপর জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এর আগে, স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ জাকিয়াকে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করে। 

এরপর কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং পুনরায় আশুলিয়া গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করে আসছিল তারা। 

এরপর সুযোগ বুঝে দুই দিন আগে জাকিয়ার ডান হাত কেটে দ্বি-খন্ড করে এবং তার বাম হাতেও আঘাত করে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বামীকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ফিরোজকে গ্রেফতার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক করা হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close