বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রশাসনকে ম্যানেজ করে
গোয়ালন্দের পদ্মায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব!
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৪:১৭ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে ড্রেজার ও ভেকু দিয়ে বালু কেটে প্রকাশ্যে দিনে রাতে বিক্রি করছে। প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে বালু ও মাটি বিক্রি করায় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্ধারা। ধুলাবালিতে তাদের বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিন দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট, চরকর্ণেশন, আক্কাস আলী হাই স্কুল, কলাবাগান এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে ও ভেকু দিয়ে বালু ও মাটি কাটতে দেখা যায়। সেখান থেকে ট্রাকে করে মাটি ও বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। সড়কে বালু ও মাটি পড়ছে। এতে ধুলাবালি উড়ে পাশর্^বর্তী বাড়িতে গিয়ে পড়ছে।

স্থানীয়রা জানিয়েছেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাট, চরকর্ণেশন, আক্কাস আলী হাই স্কুল, কলাবাগান এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ভেকু ও অবৈধ ড্রেজার বসিয়ে বালু ও মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী জাহিদ বিশ্বাস , হাবিব, ইসমাইল, আইয়ুব মেম্বার, গাফফার, রাশেদ, হালিম ফকির সহ প্রভাবশালী চক্র। এরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রশাসনের লোকজন এখানে আসলে কিছু সময় বন্ধ থাকে, চলে যাওয়ার পরই পুনরায় শুরু হয়।

বালু কর্তনকারী আঃ গাফফারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, আমার সাথে দেখা করেন। এসব নিউজ করে কি হবে।

দৌলতদিয়া নৌ-ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমরান মাহমুদ তুহিন বলেন, তাদের ড্রেজার বৈধ বলে দাবি করছে। খোঁজ নিয়ে বালু ও মাটি কাটার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।  

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, বালু ও মাটি কাটা বন্ধ করা হয়েছে। এরপরও তারা কাটছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close