মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৪:৩৪ পিএম

৫ দশমিক ৮  মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। ভূমিকম্পটি আঘাত হেনেছে বেশ কিছু বাড়ি-ঘর এবং ভবনে। ক্ষতিগ্রস্ত হয়েছে  কিছু এলাকা। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সাউদার্ন লেইতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার (১৬ মাইল)।

শহরের উদ্ধারকর্মী রোক্সানে স্যান্ডোভাল বার্তা সংস্থা এএফপিকে বলেন,  ভূমিকম্প থেকে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একাধিক ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্যান্ডোভাল বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। তিনি বলেন, আমি ভেবেছিলাম এটা শুধু একটা শক্তিশালী বাতাম ছিল। কিন্তু আমি অনুভব করলাম যে মাটি কেঁপে উঠছে।

ঘটনাস্থলে একটি টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডোভাল। বিভিন্ন স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ওই টিমের সদস্যরা। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close