প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ১৮.০১.২০২৫ ৫:০৬ PM

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। দলে চমক বলতে এক বছরের বেশি সময় বাইরে থাকা ফাস্ট বোলার মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি। এ ছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ-অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। যদিও জাসপ্রীত বুমরাহর থাকা না থাকা নিয়ে অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষমেশ দলে রাখা হয়েছে তাকে। দলে ওয়ানডে খেলেননি, এমন খেলোয়াড় শুধু যশস্বী জয়সওয়ালই।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।
স্বদেশ প্রতিদিন/এমআর