বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:০৮ পিএম

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়ন বলতে যেটা বোঝা যায় প্রন্তিক অঞ্চলের উন্নয়ন। বিগত দিনে প্রন্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারের যারা ছিলো তারা নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজারও কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরার ভাঙন বন্ধ হয়নি।


তিনি আরও বলেন, মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি।

ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা ঢালচরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করে। পরে তিনি মনপুরা উপজেলার রামনেওয়াজ, হাজির হাট লঞ্চঘাট পরিদর্শন করেন।


এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএস'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, সাবেক সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close