বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি, কৃষকদের মানববন্ধন
রাজিব হোসেন সুজন, পটুয়াখালী
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩:৩৫ পিএম

পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ কৃষকরা।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা প্রদানে নিয়মিত চেষ্টা করছেন। ২০২৩ সালে যোগদানের পর থেকেই মো: মোস্তাফিজুর রহমান আর্থিক দুর্নীতিতে লিপ্ত। সাধারণ কৃষকদের বাদ দিয়ে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের নামে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনা সুবিধা দিয়েছেন। একইসঙ্গে, তার পছন্দের আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে অনিয়ম করেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, হাজী আহমেদ, মোঃ মন্নান, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

মানববন্ধনে কৃষকরা জানান, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্যান্য ফসলের সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ করেন। দ্রুত এই দুর্নীতি বন্ধ করে প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণের দাবিও এ সময় জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ‘স্বদেশ প্রতিদিন’কে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগতভাবে কাউকে প্রণোদনা দেই না। দীর্ঘদিন ধরেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারপরও আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন তারা আমার দুর্নীতি বা দোষগুলো প্রমাণ করুক বলেও এসময় জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close