বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সমবাশে থেকে ফেরার পথে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০৮ পিএম

রাজবাড়ীর পাংশায় সমাবেশ থেকে ফেরার পথে মনিরুল বিশ্বাস (৩৮) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। 

বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মনিরুল পাংশা  উপজেলার পাট্রা ইউনিয়নের আব্বাস বিশ্বাসের ছেলে।গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার করা হয়েছে। 

গতকাল (শুক্রবার ১৭ জানুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পাংশা উপ‌জেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ফরহাদ হো‌সেন সোহা‌গের ওপর বৃহস্প‌তিবার বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘ‌টে। এর প্রতিবা‌দে শুক্রবার বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজ‌নে জা‌গিরকয়া নতুন বাজা‌রে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমা‌বে‌শ অনুষ্ঠিত হয়। সমা‌বেশ শে‌ষে সন্ধ্যার পর প্রধান অতিথির গা‌ড়িবহর পাংশা শহ‌রে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় পৌঁছলে তা‌দের লক্ষ্য করে গু‌লি ছো‌ড়ে একদল দুর্বৃত্ত। এ সময় ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুল গু‌লিবিদ্ধ হয়। তার বাম হা‌তের কনুইতে গুলি লেগেছে।

পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, আমরা পাট্টা থেকে প্রতিবাদ সভা শেষ করে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় আসলে আমাদের গা‌ড়িবহর লক্ষ্য করে ৮/৯ জনের একটি সন্ত্রাসীদল আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে।এ সময় পাট্টা ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুলের হাতে গু‌লি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতা‌লে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার করা হয়েছে। বর্তমানে সে ফরিদপুর চিকিৎসাধীন আছে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং খোঁজ খবর নি‌য়ে ঘটনার সা‌থে জড়িতদের চিহ্নিত ক‌রে আইনের আওতায় আনা হ‌বে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close