প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০৫ পিএম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মাহবুরর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জবরুত খান ও বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ প্রমূখ।
খেলায় কুতুবদিয়া উপজেলা বালক ও বালিকা দুই দলই জয়ী হয়ে প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমআর