মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাগুরায় ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:১২ পিএম

মাগুরায় তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য, তাদের পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের নেতারা। 

১২ জানুয়ারি মাগুরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ৩ দফা দাবি জানান।  দাবিগুলো হলো- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারা দেশে চাকরিচ্যুত সব বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলে বন্দী নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্‌ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি বিডিআর সদস্য মনির, সাধারণ সম্পাদক হাবিলদার মজিদ, সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাচ্চু মোল্লাসহ ২০০৯ সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close