বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাউদকান্দি ব্রিজে ট্রাক বিকল, তিন ঘণ্টায় ১৩ কিলোমিটার যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ব্রিজে একটি ট্রাক বিকল হওয়ার মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে কুমিল্লামুখী সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বেলা ১১টার দিকে বিকল গাড়িটি মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে দাউদকান্দি ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হওয়াতে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


কুমিল্লাগামী তৃষা পরিবহনের যাত্রী আহসান হাবিব বলেন, ‘ঢাকা থেকে রওনা হয়েছি সকাল ৮টার দিকে। এখন আছি গজারিয়ার বাউশিয়ায় মেঘনা ব্রিজ। এই পর্যন্ত আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। এতক্ষণে আমি চলে যেতাম চান্দিনা। শুনেছি একটি গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজট।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, সকালে দাউদকান্দি ব্রিজের ওপর একটি ট্রাক বিকল হওয়া কুমিল্লাগামী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close