সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
চিন্ময়ের মুক্তির দাবি ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ৬৫ আইনজীবীর জামিন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২:০৮ পিএম

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের জেরে চট্টগ্রাম আদালতে হামলার মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তারা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।

তাদের আত্মসমর্পণ ও জামিনের ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয় গত বছরের ২৭ নভেম্বর। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়।

নগরের কোতোয়ালি থানায় এসব মামলা দায়ের করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় পুলিশে সঙ্গে সংঘর্ষ হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হন।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close