বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
অনুমোদনহীন সম্প্রীতির
বিজয় মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ১১.০১.২০২৫ ৪:৫৫ PM

অনুমোদনহীন অবৈধ সম্প্রীতির বিজয় মেলা কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ। মেলা নামের অবৈধ লটারী,হাউজি,ভূঁতের বাড়ি,সাবান খেলার কার্যক্রম বন্ধ হলেও দীর্ঘ সময় পরেও সেই মেলা দেখায় কাল হলো কলেজ ছাত্র সাহ্লাপ্রু মারমার। 

খাগড়াছড়ি জেলাজুড়ে অনুমোদন ছাড়াই প্রশাসনের নাকের ডগায় সকল কার্যক্রম চলমান থাকলেও প্রশাসন সব কিছু দেখার পর অদৃশ্য কারনে নীরব ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। 

শনিবার (১১ জানুয়ারী ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা ব্যাঙ্গমারা এলাকায় নিজ চালিত মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা একই এলাকার চিনিঅং মারমা (১৯) বছর বয়সের অপর এক কলেজ ছাত্র আহত হয়। নিহত সাহ্লাপ্রু মারমা মানিকছড়ি রাঙ্গাপানি এলাকার আপ্রুমংমার ছেলে ও মানিকছড়ি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিল।

আহত চিনিঅং মারমা জানান,খাগড়াছড়িতে  বিজয় মেলা দেখে নিজ চালিত মোটর সাইকেল যোগে বাড়ি (মানিকছড়ি) ফেরার পথে মাটিরাঙ্গার ব্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি ছড়ায় পড়ে চালক সাহ্লাপ্রু মারমার মুখ থেথলে যায় এবং পিছনে বসা আরোহী চিনিঅং মারমা (নীজে) ছিটকে পড়ে আহত হয়। 

পরে স্থানীয়রা খবর পেয়ে সাহ্লাপ্রু মারমাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হাসিবুল হক বলেন, বিধি মোতাবেক নিহতের ময়না তদন্তের কাজ প্রক্রিয়াধিন রয়েছে।

এদিকে-খাগড়াছড়ির মানিকছড়িতে প্রকাশ্যে মেলা নামের অবৈধ কার্যকম বন্ধের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া ও মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন মেলার পক্ষ নিয়ে এলাকাবাসীর আয়োজনে মেলা চলছে জানিয়ে আয়োজকদের পক্ষে সাফাই গান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close