বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়ক দুর্ঘটনায় অকালে ঝড়ে গেলো সংবাদপত্র কর্মী ‘জীবন’
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:৪৪ AM

অকালে ঝড়ে গেলো তাজা প্রাণ সাহাব উদ্দিন। সংবাদপত্রে এসে যার নামে জুড়ে দেয়া হয়েছিল জীবন। খুব কম বয়সে পরিবারের দারিদ্রতায় যাকে কক্সবাজার এসে পত্রিকা অফিসে চাকরি নিতে হয়েছিলো একটা সময়৷ আজ সেই ছোট্ট জীবন জীবনের সমস্ত মায়া ত্যাগ করে চলে গেলো না ফেরার দেশে।

১০ জানুয়ারি দুপুরে কক্সবাজার থেকে উখিয়া বাড়ি যাওয়ার পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় জীবন। সে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ এর বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। এর আগে সে দৈনিক বাঁকখালী,  দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও দৈনিক আমাদের কক্সবাজারে কাজ করেছেন।

এক প্রতিক্রিয়ায় আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন জানান, আমার পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার ছিল জীবন। দুপুরে বাড়ি যাওয়ার পথে রোড এক্সিডেন্টে মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে ছোটকাল থেকে নিজের ছেলের মতো আমার কাছে ছিল। মহান আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাত নসিব করুক।

সন্ধ্যায় ফোনালাপে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, আপনাদের মাধ্যমে জেনে সাহাব উদ্দিনের খবর নিয়েছি পরিবারের কাছ থেকে। উপজেলা প্রশাসন সাধ্যমতো সহায়তার হাত প্রসারিত করবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close