শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলির বাজারে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
হিলি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ০৮.০১.২০২৫ ১:৩২ PM

দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় আদা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের ক্রেতা আশিকুল আলম বলেন, ‘বর্তমানে শীতকালীন সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষ এতে কিছুটা স্বস্তির মধ্যেই আছি। এ রকম বাজার পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভালো হয়।’

সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘খুচরা বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিস, ফুলকপি ১০ টাকা পিস, শসা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কাঁচামচির কেজিপ্রতি ৩০ টাকায় এবং ভারতীয় আদা ১০০ টকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেক বেশি।’

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের চারদিনে ভারতীয় পাঁচ ট্রাকে ১০৫ টন আদা আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close