বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রীপুরে সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ২:২৪ পিএম

গাজীপুরে সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি জন্ম নিয়েছে। এ নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা এখন ১১টি। কয়েক দিন আগে পার্কের বন্য পরিবেশে এ শাবকের জন্ম হয়। এ নিয়ে পার্কে সপ্তমবারের মতো নীলগাই শাবকের জন্ম হলো। তবে এখনও শাবকটি পুরুষ না মাদি তা শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এর আগে সাফারি পার্কে নীলগাই বেশ কয়েকবার বাচ্চা জন্ম দিয়েছে। নতুন শাবক নিয়ে এখন এই দলের সদস্য সংখ্যা গিয়ে ঠেকেছে ১১টিতে। সদ্য জন্ম নেওয়া শাবকটি সুস্থ রয়েছে। মায়ের সঙ্গে নিরাপদ স্থানে নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করছে। সামনে আরও বাচ্চা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা এখন ১১টি। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাই উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। সেখান থেকেই বাড়ছে নতুন অতিথির সংখ্যা।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের তথ্য মতে, এশিয়ার অ্যান্টিলোপজাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির প্রাণী নীলগাই। দেখতে গরু, হরিণ কিংবা ঘোড়ার মতো বলে অনেকে হরিণ ও ঘোড়া মনে করে ভুল করেন। নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই কিন্তু গরু না। বরং এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ। 

প্রায় শত বছর আগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা যেত নীলগাই। তারপর ১৯৪০ সালের দিকে পঞ্চগড়ে সবশেষ প্রাকৃতিক পরিবেশে নীলগাইয়ের দেখা মিলেছিল। পরে দীর্ঘ ৭৮ বছর পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর একটি স্ত্রী নীলগাই ধরা পড়ে। ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দায় ধরা পড়ে একটি পুরুষ নীলগাই। ওই বছরেই ১ এপ্রিল পত্নীতলায় ধরা পড়ে আরেকটি নীলগাই। ২০২১ সালের ২৩ ফেবরুয়ারি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে উদ্ধার করা হয় আরও একটি নীলগাই। ধারণা করা হয়, ভারতের বিভিন্ন এলাকা থেকে দলছুট হয়ে খাবারের সন্ধানে বাংলাদেশে ঢুকেছে এসব নীলগাই।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close