শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চব্বিশের গণঅভ্যুত্থান
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরায় নিহত ‘শহীদ’ মেহেদী হাসান রাব্বির  সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

সোমবার (০৬ জানুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোজ-খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌছে দেওয়া হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন "আমরা বিএনপি পরিবার"- এর উপদেষ্টা ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। 

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ। 

এসময় তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষনা দেন। শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আরও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close