বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      
সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে
গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিতসহ ৬ দফা দাবিতে রোববার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো. ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় সম্পুর্ণ অবকাঠামো সুনিশ্চিত, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত, বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখার দাবি জানান। সেইসাথে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম দুরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ১০টি আইসিইউ শয্যা স্থাপনেরও দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close