প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী সাংবাদিক ফোরামের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে র্ভাচুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা জাতীয় প্রেসক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি উমর ফারুক।
তিনি বলেন, চিলমারীর মানুষের খবর জাতীয় পর্যায়ে তুলে ধরতে যেসব সাংবাদিক নিরলসভাবে কাজ করছেন তাদেরকে একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য একযুগ আগে প্রতিষ্ঠিত হয় চিলমারী সাংবাদিক ফোরাম। এই ফোরামের প্রতিটি সদস্য মুক্তমনে সাংবাদিকতা করবেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে কোন বাধা বিপত্তি এলে তার পাশে দাড়াবে এই ফোরাম।
আমি বিশ্বাস করি সাংগঠনিক শক্তি কোনো বিকল্প নেই। তাই ফোরামের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোন অপশক্তি দাড়াতে পারবে না।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস সভাপতি হাবিবুর রহমান, প্রেস ক্লাব চিলমারী সাধারণ সম্পাদক সাবেক আলী মন্ডল, চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অনলাইন সাংবাদিক ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক রকি, সাংগঠনিক সম্পাদক এসএম রাফি, সাংবাদিক আসাদুজ্জামান, নুর মোহাম্মদ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমআর