বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে
পরিত্যক্ত বাড়ি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১:১৫ AM

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পার-ভেল্লা বাড়িয়া (বাসগ্রাম) এলাকায় মানুষ শুন্য একটি পরিত্যক্ত বাড়ি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। বিকেল হলেই মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনার পাশপাশি সেবনও করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বাড়ির মালিক উদ্বিগ্ন।

জানা যায়, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে বাড়ির মালিক ওয়াজেদ আলী  খানের মৃত্যুর পর থেকে আধাঁ পাকা টিনের বাড়িতে কেউ থাকে না।ফলে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকার মাদকসেবীরা নিরাপদ স্থান হিসেবে বাড়িটি ব্যবহার করে আসছে।

বিকেল হলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীরা বাড়িতে এসে জড়ো হয়। তারপর ঘরের ভেতর ও টিন দিয়ে ঘেরা বারান্দায় অবস্থান নিয়ে চলে মাদক বেচাকেনা ও মাদক সেবনের আসর। চলে গভীর রাত পর্যন্ত।

এলাকাবাসী বলেন, বাড়িটির আশেপাশে কোন বাড়ি ঘর না থাকায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ হিসেবে স্থানটিকে বেছে নিয়েছেন। মাদক কারবারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারছেন না।

বাড়ির মালিক ওয়াজেদ আলী  খানের কোন ছেলে সন্তান নেই।তিন মেয়ে থাকলেও সবার বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে কেউ থাকে না।এ বিষয়ে মেঝো মেয়ে হাবিবা জানান, আমি ছেলের পড়ালেখার সুবাদে পাংশা থাকি।তবে আমি বাবার ভিটায় থাকবো।কিন্তু এখন ভয় পাচ্ছি মাদক সেবীদের জন্য।আমি আশা করবো প্রশাসন যেনো এলাকার চিহ্নিত মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি পরিত্যক্ত ঘরে মাদক বেচাকেনা বা সেবন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close