বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার      ● নিখোঁজের একদিন পর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার      ● মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা      ● তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি      ● বেড়ায় নাশকতা ও থানায় হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার      ● তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       ● পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : আমান      ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল      ● টিনএজার ছেলেকে যে কথাগুলো বলবেন না      ● সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে      ● ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র ‘শীত’ আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● পাশের দেশ থেকে উসকানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা : রিজভী      
চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিদেশি পিস্তল ও গুলিসহ ২৫ নভেম্বর ভোররাতে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কচুয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের মোঃ নাহিদ হাসান (২৭) এবং মোঃ আরাফাত হোসেন প্রকাশ সানি (২১)। সম্পর্কে তারা চাচা এবং ভাতিজা।

চাঁদপুর সদর মডেল থানার এসআই আবুল কালাম গাজীর নেতৃত্বে একটি  দল ২৫ নভেম্বর রাত ৩টা ১৫ মিনিটে পৌর ৮নং ওয়ার্ডের কোড়ালিয়া গনি হাই স্কুলের পেছনে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি থামিয়ে আরাফাত হোসেন প্রকাশ সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে সন্দেহ হলে তার মোবাইল ফোন যাচাই করে বিদেশি পিস্তল হাতে তোলা ছবি পাওয়া যায়। 

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি নাহিদ হাসানের। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।

এ তথ্যের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের সহায়তায় কচুয়া থানাধীন কড়ইশ গ্রামে নাহিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাহিদকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার কাছে অস্ত্রটি রয়েছে। পরবর্তীতে তার বাড়ি থেকে ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close