বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার      ● নিখোঁজের একদিন পর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার      ● মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা      ● তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি      ● বেড়ায় নাশকতা ও থানায় হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার      ● তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       ● পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : আমান      ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল      ● টিনএজার ছেলেকে যে কথাগুলো বলবেন না      ● সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে      ● ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র ‘শীত’ আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● পাশের দেশ থেকে উসকানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা : রিজভী      
নিখোঁজের একদিন পর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলাম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রাম থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close