বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন      ● সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিলো পাঠাও!      ● আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস আজ       ● ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণে আইনের পাশাপাশি বদলাতে হবে সমাজের ক্ষতিকর ধারণাও’      ● চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার      ● নিখোঁজের একদিন পর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার      ● মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা      ● তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি      ● বেড়ায় নাশকতা ও থানায় হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার      ● তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       ● পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : আমান      ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল      
মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৭:০৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির নতুন সম্ভাবনাও তৈরি করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং সফল খামারিদের মধ্যে ‘সাদা কালো সুইট’-এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close