বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আমিনপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার      ● খুলনায় যুবককে কুপিয়ে গুরুতর জখম      ● মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন      ● সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিলো পাঠাও!      ● আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস আজ       ● ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণে আইনের পাশাপাশি বদলাতে হবে সমাজের ক্ষতিকর ধারণাও’      ● চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার      ● নিখোঁজের একদিন পর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার      ● মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা      ● তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি      ● বেড়ায় নাশকতা ও থানায় হামলার মামলায় দুই আসামি গ্রেপ্তার      ● তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       
আমিনপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহ-সভাপতি সহ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জন নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (৫৮) এবং জাতসাখিনি ইউনিয়ন যুবলীগ নেতা আখের আলীকে (৪২) আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন বালিয়াডাঙ্গি গ্রামের সাত্তার মিয়ার ছেলে এবং আখের আলী চকভরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

​ আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close