বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       ● পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : আমান      ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল      ● টিনএজার ছেলেকে যে কথাগুলো বলবেন না      ● সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে      ● ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র ‘শীত’ আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● পাশের দেশ থেকে উসকানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা : রিজভী      ● ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      ● রেজাল্ট ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন দেওয়া হবে-শিক্ষামন্ত্রী       ● দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না : রিজভী      ● কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার      
তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী সঞ্জয় শিকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজি মো. ইউনুস এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. মো. আফজাল হোসাইন। এছাড়া স্থানীয় খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কৃত্রিম প্রজননকর্মী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, সঠিক সময়ে টিকাদান, উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত পশুখাদ্য নিশ্চিত করার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু উৎপাদন, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close