শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের আহ্বান জিন্নাহ কবিরের      ● শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার      ● আমার মা বাংলাদেশি, এমন খবর ভিত্তিহীন : আমির জাঙ্গো      ● নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার      ● এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা      ● কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান      ● ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে      ● বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?      ● ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫      ● ৭ নভেম্বর জনতার শক্তি, একতার জয়: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি      ● বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ      ● রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব : ইনফান্তিনো      
দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের আহ্বান জিন্নাহ কবিরের
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় সবুজায়নের কোনো বিকল্প নেই ।

​শুক্রবার (৬ নভেম্বর) ঘিওর উপজেলার বিভিন্ন সড়কে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর আওতায় তালগাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাভাবনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ ও জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিককে দায়িত্ব নিয়ে বেশি করে গাছ লাগাতে হবে।

​সংসদ সদস্য আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চরাঞ্চলসহ গ্রামীণ জনপদকে নিরাপদ রাখতে প্রচুর গাছ রোপণ করা প্রয়োজন। একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

​গাছ পরিচর্যার ওপর জোর দিয়ে তিনি বলেন, কেবল লোক দেখানো বৃক্ষরোপণ করলেই চলবে না, রোপণকৃত চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। দীর্ঘস্থায়ী সুরক্ষার মাধ্যমে সেগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে রূপান্তর করতে হবে। স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের এই দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

​আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঘিওর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আওতায় মোট ৫৫০টি তালের চারা রোপণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে ঘিওর উত্তরপাড়া যুবসমাজ।

​আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. খালেক শিকদার, জেলা বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চান্দু, ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার এবং বিশিষ্ট সমাজসেবক জাকির ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close