রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ      ● শিবপুরে জাতীয় যুব দিবস পালিত       ● কুড়িগ্রাম ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ      ● কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন      ● পাবনা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত      ● পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়      ● পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড      ● পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন      ● এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে প্রাণ দিলেন কলেজছাত্র      ● মানিকগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি      ● এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর      
জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে এক আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  
আজ সকালে যুব ভবনের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য জনাব শাহ মো: ওয়ারেছ আলী মামুন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমীন এবং সিভিল সার্জন মো: আজিজুল হক।  

অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুব দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।   

আরও সংবাদ   বিষয়:  জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close