শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শরীফের বিশাল গণসংযোগ
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ২নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন শরীফ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খোন্তাকাটা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান বাচ্চু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান সরদার, বিএনপি নেতা সবুর হাওলাদার, বিএনপি নেতা খলিলুর রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান বলেন, “আমি তিনবার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। তবে আব্দুল্লাহ আল মামুন শরীফের জনবান্ধবমূলক কাজ আমাকে মুগ্ধ করেছে। তিনি চেয়ারম্যান হলে এই খোন্তাকাটা ইউনিয়নের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন শরীফ বলেন, “আমি দীর্ঘদিন ধরে খোন্তাকাটা ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছি, সুযোগ পেলেই ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের কাজ করেছি। দল থেকে মনোনয়ন দিলে আমি খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের মাধ্যমে খোন্তাকাটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close