শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
নারীর ব্যাগ চুরির টাকা-স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকারচর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের মৃত মো. করম আলীর ছেলে লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, খোকি আক্তার সন্তানদের পড়াশোনার সুবিধার্থে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন। ভাগনের বিয়েতে যোগ দিতে গত বৃহস্পতিবার বোনের মেয়েকে সঙ্গে নিয়ে মেঘনায় আসার পথে বিকেল ৪টা ১০ মিনিটে মানিকারচর বাজারে শামীমের ফলের দোকান থেকে ফল কেনেন। এ সময় অসাবধানতাবশত কালো রঙের ভ্যানিটি ব্যাগটি দোকানের সামনে রেখে চলে যান। পাঁচ মিনিট পর ফিরে এসে ব্যাগটি না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ব্যাগে নগদ ৪৮ হাজার টাকা ও বিভিন্ন স্বর্ণালংকার ছিল। এ ঘটনায় তিনি মেঘনা থানায় লিখিত অভিযোগ দেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close