শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
মাদকমুক্ত সমাজ গঠনে জমজমাট হা-ডু-ডু প্রতিযোগীতা
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম

মানিকগঞ্জের ঘিওরে গ্রাম-বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের দেউভোগ ৫৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই প্রীতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।


কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামীণ এই খেলা উপভোগ করতে আশপাশের কয়েকটি গ্রাম থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শনার্থীদের ঢল নামে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, আমাদের তরুণ প্রজন্ম মাদকের দিকে ঝুঁকছে। এই ভয়ানক পথ থেকে সন্তানদের ফিরিয়ে আনতে তাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই তরুণ সমাজই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই পড়াশোনার পাশাপাশি মাদকমুক্ত দেশ গঠনে তাদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়নের সঙ্গেই তারুণ্য জড়িত, তাই তাদের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। এই অঞ্চলের যোগাযোগের যে কাঁচা রাস্তাগুলো দেখেছি, তা আগামী তিন মাসের মধ্যে সেগুলো সংস্কার করা হবে বলে অঙ্গীকার করছি। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন নিয়মিত চালিয়ে যেতে হবে।


সিংজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় এবং আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে-আলম এবং শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুল রহমান লিটনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় “কামারজাগী ভোরের আলো যুব সংঘ” এবং “বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব”। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ পয়েন্টের ব্যবধানে “কামারজাগী ভোরের আলো যুব সংঘ” বিজয়ী হয়। সন্ধ্যার দিকে খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close