শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
সরকার নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে প্রমাণিত হয়, সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক। পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট নির্ধারণ করেছে সরকার।

সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের ভবন, স্কুল-কলেজের ভবনসহ সকল সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের জন্য ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেন। ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক স্লোগানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৩টায় জনসমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খ্যাতিমান গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, শ্রমিক নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশনগ্রিন বাংলাদেশের আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্সের সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশনের মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ারের জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশনের আসাদুজ্জামান তুহিন।

জনসমাবেশ সঞ্চালনায় ছিলেন সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে আমদানিনির্ভরতা কমবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমিয়ে আনা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ‘ধরা’র কেন্দ্রীয় সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, জ্বালানি নিরাপত্তার স্বার্থে সারাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সবাইকে সম্পৃক্ত হতে হবে। সরকার একনেকে সম্প্রতি রামপালে সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করায় আমরা আনন্দিত এবং সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সুন্দরবন সংরক্ষণে সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আশা করি, সরকার শিগগিরই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপন প্রকল্প বাতিল করবে। সরকার সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ করবে।

জনসমাবেশের সঞ্চালক ও সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী এবং পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, দেশবাসী মহাপ্রাণ সুন্দরবনবিনাশী জীবাশ্ম জ্বালানিনির্ভর রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেছিলেন। আওয়ামী লীগ সরকার তা অগ্রাহ্য করেই সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। আশা করি, বর্তমান সরকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতির ক্ষতি হবে, এমন কোনো প্রকল্প গ্রহণ করবে না। বাংলাদেশের জ্বালানি রূপান্তর হবে সবুজ, ন্যায্য, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক।

জনসমাবেশ শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close