শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
দুই দফা হামলায় ৩ জন আহত
প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৯:১৬ PM

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পৃথক দুটি হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে তারাবুনিয়া গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর সহকর্মী ‘দৈনিক সংবাদ ৭১’-এর বরিশাল ব্যুরোপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এফডিআর করার উদ্দেশ্যে ১,৫৫,৫০০ টাকা নিয়ে অপেক্ষমাণ অবস্থায় সামনের ঘরের এক মুরব্বি মহিলার সঙ্গে কথা বলছিলেন এনায়েত হোসেন নিয়ামত মৃধা (মানবাধিকার কর্মী)। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার খলিলুর রহমান গং অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাৎক্ষণিক সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে এনায়েত হোসেনকে প্রাণে না মেরে গুরুতর আহত অবস্থায় রেখে টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।


হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখমপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর তাঁকে এমআরআই করার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক।


অভিযোগে আরও বলা হয়, প্রথম ঘটনার পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে আহত এনায়েত হোসেনকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে তাঁর ভাতিজা আব্দুর রাজ্জাক তারাবুনিয়া রোকেয়া সড়কে পৌঁছালে একই বিবাদীরা লোহার হাতুড়ি, ছুরি ও লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে সেলিম মোল্লাও আহত হন। আহত দুজন বর্তমানে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে অভিযোগকারী ছনিয়া আক্তার এবং ইউসুফ আলী বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক কবরস্থানসহ জমি দখলের চেষ্টা করছে। প্রতিবাদ করায় আমাদের ওপর পরিকল্পিতভাবে একাধিকবার হামলা করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।


এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।


মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close