বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল      ● চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন      ● মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের মোংলায় নবম মৃত্যুবার্ষিকী পালন      ● নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন      ● ব্যালন ডি’অরে রোনালদো এগিয়ে, ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক      ● ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ      ● প্রধানমন্ত্রীর সঙ্গে আচরণের অভিযোগে সরানো হলো রাজশাহীর বিভাগীয় কমিশনারকে      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার      ● ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ      ● সৌদিতে পবিত্র উমরা পালন করতে গিয়ে না ফেরার দেশে শিবপুরের কাউছার       ● খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে      
ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা ময়মনসিংহ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:৪২ পিএম

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের হামলায় ওই শিক্ষকের ৭০ থেকে ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মল্লিক বাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। রাতের দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাঁর বাবার মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা। তবে ডাকাতের সংখ্যা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ডাকাতরা বাড়ির তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত ও অসুস্থ অবস্থায় ছিলেন। তাঁর বাবা মাথায় আঘাত পাওয়ার পর রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না বলে জানান সামিউল।

সামিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, ডাকাতিতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি, খোঁজখবর নিচ্ছি।’






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ   ডাকাতি   শিক্ষকের বাড়িতে ডাকাতি   স্বর্ণালঙ্কার লুট   বৃদ্ধ আহত   অপরাধ সংবাদ   বাংলাদেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close