রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন      ● সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত      ● সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩৩৩      ● অভাবে থমকে আছে শিশু সোহানের টিউমার চিকিৎসা, সাহায্যের আকুতি      ● হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা      ● মীরসরাইয়ের শেষ হলো ৩দিন ব্যাপী বইপড়া উৎসব       ● বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার      ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতা লন্ডন বিলাস'র শুভেচ্ছা বার্তা      ● আজ ১৮ অক্টোবর, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা      ● সৌদিতে হামলার সতর্কবার্তার পর দুই ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি      ● প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী      ● ফিলিস্তিনে অবৈধ বসতি বন্ধ ও প্রত্যাহারে ইসরায়েলকে চীনের আহ্বান      
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:০২ পিএম

বেসরকারি আইপি টিভি 'রূপসী বাংলার' নেত্রকোনা জেলা প্রতিনিধি 
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন কলম যোদ্ধারা।

কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন- কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, বিজয় রজক, আশরাফ উদ্দিন ভূইয়া, সদস্য মুজিবুর রহমান কিবরিয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, সাংবাদিক সালাউদ্দিন সালাম প্রমূখ।

বক্তারা গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান, সেইসাথে অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সারাদেশে সাংবাদিক হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দরকার সরকারের কার্যকর পদক্ষেপ।

বক্তারা আরও বলেন, নিহত আলিফের দুটি ছোট শিশু সন্তান রয়েছে। তাঁর স্ত্রী দুই শিশু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক আলিফ হত্যা   লুৎফুজ্জামান আলিফ ফকির   কেন্দুয়া   নেত্রকোনা   মানববন্ধন   সাংবাদিকদের নিরাপত্তা   হত্যার বিচার   কেন্দুয়া প্রেসক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close