রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      
সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম

ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে সিলেটের পূজামণ্ডপগুলো। ফুল, ধূপ ও আগরবাতির সুগন্ধে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। দেবী দুর্গার আগমনকে ঘিরে সিলেটজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মণ্ডপগুলো সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজে। পূজার আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন বয়সের ভক্তরা মণ্ডপে ভিড় করছেন। তাঁরা দেবীর কাছে প্রার্থনা করছেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করছেন।

সিলেট নগরের বিভিন্ন মন্দির ও সার্বজনীন পূজামণ্ডপে চলছে ধর্মীয় সংগীত, পূজা-অর্চনা ও নানা আয়োজন। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও উৎসবকে ঘিরে বিরাজ করছে আনন্দ-উদ্দীপনা। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে সিলেট

এদিকে, সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতিমধ্যে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব অনুযায়ী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

মণ্ডপ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি মণ্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছে।

থানা এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

যেসব মণ্ডপে জনসমাগম বেশি, সেসব মণ্ডপ চিহ্নিত করে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন মানুষ ও যান চলাচল নির্বিঘ্ন থাকে।

সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন, যারা যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছেন।

যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। তা ছাড়া পর্যাপ্ত পুলিশ সদস্য পুলিশ লাইনসসহ গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ডবাই টিম হিসেবে রাখা হয়েছে, যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব পুলিশ সদস্যকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close