রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      ● ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার করল চালক দল      
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন
প্রতিনিধি, রোয়াংছড়ি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম

জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, ঐতিহ্যবাহী খেলাধুলা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউসের উদ্যোগে উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের আন্তাহার বাজার এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ঐতিহ্যবাহী খেলাধুলা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাউসের উপজেলা ফোকাল পারসন অংচউ মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চনুমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মেনুপ্রু মারমা, সমাজসেবক নেফাচন্দ্র তঞ্চঙ্গ্যা, গ্রাউসের কর্মকর্তা অম্লান চাকমাসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ দারিদ্র্য বিমোচন, টেকসই কৃষি উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীদের অনন্য ভূমিকাকে মূল্যায়ন করা। জাতিসংঘের লিঙ্গবৈষম্য সূচক ও বৈশ্বিক কাঠামোর সঙ্গে সংগতি রেখে নারীদের রাষ্ট্রীয়ভাবে সরাসরি কৃষক কার্ড বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

এ ছাড়া সমকাজের জন্য সমমজুরি নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়ানো এবং স্থানীয় দুর্যোগ কমিটিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি বলে জানান বক্তারা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close