সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ      ● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      ● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      ● জনগণ একদিকে, মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী      ● ফেসবুকে চাকু ও আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ভিডিও, সুইট গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ২      ● ভালুকায় শিক্ষককে হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন      ● পূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী      ● রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা      ● ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● পঞ্চগড়ে জাহানারা ডেন্টাল কেয়ারে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন      
ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। একই সঙ্গে নৈতিক স্খলন পরিহার, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালনের বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

সভা শেষে অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে একজন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার বিদায়ী সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসুম, সভা সঞ্চালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া সভায় মেডিকেল অফিসার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), তদন্তকেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ফেনী   ফেনী জেলা পুলিশ   পুলিশ সুপার   প্রত্যুষ কুমার মজুমদার   মাসিক কল্যাণ সভা   পুলিশ সদস্য   পেশাদারিত্ব   প্রশাসনিক শৃঙ্খলা   পুলিশ লাইন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close