রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু      ● দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্ব ও বাস্তবতা      ● ময়লা ফেলা নিয়ে ভাবি-ভাস্তেকে কুপিয়ে জখম      ● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন      
এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম

নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন সোনাইমুড়ী থানার এএসআই হাবিবুর রহমান খান। ১১ অক্টোবর ২০২৬ ইং, রবিবার সকাল ১১ ঘটিকার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল এএসপি, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন কর্মকাণ্ডে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন নোয়াখালী জেলার ১০টি থানার মধ্যে সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান। তিনি গত মাসে জিআর সাজা, সিআর সাজা, জিআর ওয়ারেন্ট ও সিআর ওয়ারেন্ট—সর্বমোট ৪০টি ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি করে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন।

এ ছাড়া অবৈধ মাদক উদ্ধার, ৫৪ ধারায় আসামি চালান, ১৫১ ধারায় আসামি চালান, ৩৪ ধারায় আসামি চালান, চোরাই মোবাইল উদ্ধারসহ সামগ্রিক কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনের পেছনে চাটখিল সার্কেলের এএসপি মনীষ দাশ ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে নোয়াখালী জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বিপিএম সোনাইমুড়ী থানার এএসআই হাবিবুর রহমান খানের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। তাঁর এ অর্জনে সোনাইমুড়ী থানা পুলিশের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close