রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন      ● ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ       ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন অগ্রগতি, শুরু হলো ক্রিটিক্যালিটি      ● মঙ্গলে দানবীয় মেঘের রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা      ● এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর      
৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিশখালী নদীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সুরক্ষায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদীসংলগ্ন বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, “দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close